গাজীপুরের কোনাবাড়ীতে ৪৫টি গাঁজা গাছসহ চাষী গ্রেফতার
- In -- আইন ও অপরাধ --
- Jul 5, 2021 --
গাজীপুরের কোনাবাড়ীতে ৪৫ টি গাঁজার গাছসহ আকাশ মিয়া নামে এক মাদক চাষীকে গ্রেফতার করেছে র্যাব-১। রোববার রাতে গাজীপুরের কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ি নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। মাদক চাষী আকাশ মিয়া কোনাবাড়ী থানা দেওয়ালিয়াবাড়ি এলাকার সালাম মিয়ার ছেলে। মামলা সূত্রে জানা যায়, আকাশ মিয়া তার বসত বাড়ির উঠানে সবজি চাষের সাথে গাঁজা চাষ করে। র্যাব গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৫ টি গাঁজা গাছ সহ তাকে গ্রেফতার করে কোনাবাড়ী থানায় প্রেরণ করে। কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
সম্পর্কিত খবর
ক্যালিফোর্নিয়ায় নৌযানে আগুন, নিখোঁজ ৩৪
Sep 4, 2019
নিউজার্সিতে প্রথম মুসলিম পুলিশ প্রধান
Sep 4, 2019
দিল্লিতে কারখানায় ভয়াবহ আগুন, নিহত ৪৩
Dec 8, 2019
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)