গাজীপুরে উম্মুল কুরা হিফজ মাদ্রাসার শিক্ষার্থীদের আওয়ার্ড ও পাগড়ী প্রদান।

গাজীপুর প্রতিনিধি :  নৈতিকতার সংকট আর মূল্যবোধের চরম অবক্ষয়ের এ সময়ও দেশে এমন কিছু আলোকিত স্থান আছে যেখান থেকে পবিত্র কুরআনের নুরে দীপ্ত হয়ে ওঠে আমাদের প্রজন্ম।সে আলোকিত কেন্দ্রগুলোর একটি হলো গাজীপুরে মহানগরের ভোগড়া অবস্থিত  উম্মুল কুরা হিফজ মাদ্রাসা।প্রতিষ্ঠানটি আরও ১১ বছর আগে যাত্রা শুরু করেছিল। আজ তা কুরআনের সুর ও আদর্শিক শিক্ষার এক নির্ভরযোগ্য নীড় হয়ে উঠেছে। চলতি শিক্ষাবর্ষে প্রতিষ্ঠানটি অর্জন করেছে এক অনন্য সফলতা। উম্মুল কুরা হিফজ মাদ্রাসা থেকে ৪৫ জন শিক্ষার্থী হিফজ সম্পন্ন করে পেয়েছেন সম্মানের পাগড়ি। এ উপলক্ষ্যে শুক্রবার সন্ধ্যায় (২৮ নভেম্বর) মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষার্থীদের আওয়ার্ড ও পাগড়ী প্রদান উপলক্ষে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা  মুহতামিম চেয়ারম্যান আলহাজ্ব হাফেজ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা  আলহাজ্ব আব্দুস সোবাহান । এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উম্মুল কুরা হিফজ মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইসমাইল হোসেন সিরাজ,  উম্মুল কুরা আইডিয়াল মাদ্রাসার ভাইস  প্রিন্সিপাল হাফেজ মাহবুবুর রহমান মুন্না। উম্মুল কুরা একাডেমির ভাইস প্রিন্সিপাল হাফেজ মাওলানা মনির মাহমুদ , ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুফতি এনামুল হাসান সহ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও বিশিষ্টজনেরা। এ সময় মাদ্রাসার হিফজ সমাপ্তকারী ৪৫ ছাত্রকে পাগড়ি প্রধান করা হয়৷ এ নিয়ে প্রতিষ্ঠার পর থেকে মাদ্রাসা থেকে মোট ২০৫ জন হাফেজ বের হন।এ সময় সবার কাছে দোয়া কামনা করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা আব্দুস সোবাহান, অনুষ্ঠানে মাদ্রাসার হিফজ সমাপ্তকারী শিক্ষার্থীদের ভবিষ্যৎ সফলতা এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় মোনাজাত করা হয়।