গাজীপুরে মডার্নার টিকাদান শুরু

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশন এলাকায় মডার্নার টিকা দেওয়া শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) সিভিল সার্জন মো. খায়রুজ্জামান এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। সিভিল সার্জন মো. খায়রুজ্জামা জানান, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসাপাতাল কেন্দ্র থেকে মর্ডানার ভ্যাকসিন প্রয়োগ করা শুরু হয়েছে। পরবর্তীতে এ ভ্যাকসিন প্রয়োগ কেন্দ্র বাড়ানো হবে। গাজীপুরের জন্য মোট ৬৪ হাজার ৮শ’ ডোজ মডার্নার টিকা এসেছে। মডার্নার এসব টিকা প্রথমে শুধু গাজীপুর মহানগরের বাসিন্দাদের মধ্যে প্রয়োগ করা হবে। এছাড়া ইতোপূর্বে আসা সিনোফার্মার ৪৮হাজার ভ্যাকসিনের কয়েক হাজার ভ্যাকসিন নার্স, মেডিকেলের শিক্ষার্থীসহ সম্মূখ সারির লোকদের প্রয়োগ করার পর বাকিগুলো অন্যান্য উপজেলার বাসিন্দাদের প্রয়োগ করা হচ্ছে। এদিকে, গাজীপুরে গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে, ১৯৭ জনের নমুনায় করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এনিয়ে গাজীপুরে করোনায় মোট ২৭৪ জন মারা গেছে এবং মোট ১৪ হাজার ৩১৩ জনে করোনা সনাক্ত হয়েছে।