গাজীপুর মহানগর বাসন থানা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত
- In -- জেলার খবর --
- Aug 15, 2021 --
গাজীপুরে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে এ উপলক্ষে রোববার দুপুরে গাজীপুরের চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে, গাজীপুর মহানগর বাসন থানা আওয়ামী লীগের উদ্বোগে, জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মজিবুর রহমান ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব মোঃ আফজাল হোসেন সরকার রিপন সরকার এর সভাপতিত্বে ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব এস এম মোকসেদ আলম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট আজমত উল্লাহ খান, গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগ এর আহ্বায়ক আলহাজ্ব মোঃ কামরুল আহসান সরকার রাসেল। গাজীপুর মহানগর জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক, আলহাজ্ব আব্দুল মজিদ বিএসসি, গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগ নেতা হিরা সরকার, গাজীপুর মহানগর জাতীয় শ্রমিক লীগের যুগ্ন আহ্বায়ক কবির আহমেদ মন্ডল, গাজীপুর মহানগর বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার এর সভাপতি আব্দুস সোবাহান, গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মশিউর রহমান সায়মন সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এর উপস্থিতিতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বাংলা ও বাঙালী কিংবদন্তী নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)