গাজীপুরে ১১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
- In -- আইন ও অপরাধ --
- Aug 17, 2021 --
গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ইসলামপুর এলাকা থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতার যুবকের বিরুদ্ধে জিএমপির গাছা থানায় মাদক আইনে মামলা হয়েছে।গ্রেফতার যুবক মোঃ মোশারফ মিয়া (২৬)। সে চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার বলাখাল গ্রামের মৃত আবু তালেবের ছেলে।সে গাজীপুর মহানগরীর ৩৬ নং ওয়ার্ডের গাছা ইসলামপুরের আবুল কালামের বাড়ীর ভাড়াটিয়া।গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) উপ পুলিশ কমিশনার (অপরাধ ও মিডিয়া) মো: জাকির হাসান জানান, গত সোমবরা (১৬ আগস্ট) বিকালে পুলিশ গোপন সূত্রে জানতে পারে গাছা থানাধীন গাছা ইসলামপুর সাকিনস্থ মোঃ আবুল কালাম আজাদের তিন তলা বিল্ডিং এর সামনে কাঁচা রাস্তার উপরে একজন মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদের সংবাদের ভিত্তিতে গাছা থানার এ এস আই মোঃ জহিরুল ইসলাম ও এএসআই (নিঃ) মোঃ রিয়াজ উদ্দিন ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় উক্ত এলাকায় মাদক দ্রব্য উদ্ধারের জন্য অভিযান চালায়। অভিযানের সময় মোশারফ মিয়াকে আটক করা হয়। পরে তল্লাশী করে তার কাছ থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটেউদ্ধার করা হয়।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)