গাজীপুরে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার এর উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

গাজীপুরে যথাযোগ্য মর্যাদায় বৃহস্পতিবার  দুপুরে চান্দনা চৌরাস্তা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি  পাঠাগার এর কার্যালয়  গাজীপুর মহানগর বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার এর উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মজিবুর রহমান এর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। গাজীপুর মহানগর বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার এর সভাপতি আব্দুস সোবহান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব এস এম মোকসেদ আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানসহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও  সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাঙালী কিংবদন্তী নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।