ভাবনার অন্ত নাই

কী যে করে, কী যে চায়,

নিজেই সে ভেবে না পায়।

হাজার কথার প্যাঁচে পড়ে,

চিন্তার ভার শুধুই বাড়ে।

একেক লোকের একেক কথা,

ভাবতে হবে একাই যেথা।

এদিকে যায়, না ওদিকে যায়

যে ভেবে না পায়।

রাস্তা না ফুটপাত, কোন পথে যায়,

ভাবতে ভাবতেই সময় যায়।

অলিতে গলিতে যেদিকে চায়,

ভাবনার ভার বাড়িয়া যায়।

যদিক পানে চাহিয়া রয়,

ভাবনাকে শুধু খু্ঁজিয়া লয়।

ভাবতে ভাবতে জীবন ক্ষয়।

এই ক্ষয় কী পূরণ হয়?

মরনের কোলে ঢলিয়া পড়িল,

 ভাবিতে ভাবিতেই বলিল। 

জীবন মোর হয়ে গেল শেষ,

তবুও হলো না ভাবনার শেষ।

                                     - সারাহ্ জেবীন।