গাজীপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৭তম জাতীয় শোক দিবস উপলক্ষে গাজীপুর মহানগরের বাসন থানা আওয়ামীলীগের উদ্যোগে শনিবার বিকেলে মহানগরের চান্দনা চৌরাস্তা চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে  আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে  গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক এস.এম মোকসেদ আলম এর সঞ্চালনায়  মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আফজাল হোসেন সরকার রিপনের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি আজমত উল্লা খান, এ সময়  বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্ল্যাহ মন্ডল, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ এর সাবেক ভিপি আবদুল হালিম সরকার ,গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হীরা সরকার, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ আলম, মহানগর জাতীয় শ্রমিক লীগের আহবায়ক আবদুল মজিদ বিএসসি, যুগ্ন আহবায়ক কবির আহম্মেদ মন্ডল  ও মহানগর মহিলা আওয়ামী লীগ  সভানেত্রী সেলিনা ইউনুস প্রমুখ। বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও ১৫ আগষ্ট তার পরিবারের যে সকল সদস্য শহীদ হয়েছেন এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় গাজীপুর মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।