বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের গাজীপুর মহানগরের অফিস উদ্বোধন
- In -- জেলার খবর --
- Sep 4, 2022 --
গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি সরকার কমপ্লেক্স এর দ্বিতীয় তলায় রোববার সকালে বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের গাজীপুর মহানগর অফিস উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের গাজীপুর মহানগরের সভাপতি হায়দার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অফিসের উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কামরুন্নাহার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার আহমেদ, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। গাজীপুর মহানগরের সহ-সভাপতি মানিক হোসেন , সাংগঠনিক সম্পাদক ওয়াহেদুর জামান রিদয়, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, দপ্তর সম্পাদক তোহা খান, প্রচার সম্পাদক মোঃ সাকিল আহমেদ প্রমূখ।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)