গাজীপুর মহানগরের বাসন থানার ১৪নং ওয়ার্ডে বিট পুলিশিং সমাবেশ
- In -- জেলার খবর --
- Feb 18, 2023 --
গাজীপুর মহানগরের বাসন থানা এলাকার ১৪নং ওয়ার্ডে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানা পুলিশের আয়োজনে শনিবার বিকালে এ বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। বাসন থানার অফিসার ইনচার্জ সানোয়ার জাহানের সভাপতিত্বে বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার রেজওয়ান আহমেদ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জিএমপি'র সদর সহকারী পুলিশ কমিশনার, সদর জোন ফাহিম আসজাদ। ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সোয়েব আল আসাদ মনির । প্রধান অতিথির বক্তব্যে জিএমপি'র উপ পুলিশ কমিশনার কমিশনার রেজওয়ান আহমেদ বলেন- বিট পুলিশিং অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে, পুলিশ ও জনগণের মাঝে সেতু বন্ধনে সুদৃঢ় সম্পর্ক তৈরি করা। জনসাধারণের জন্য থানা সব সময়ই উন্মুক্ত। মাদকের বিষয়ে পুলিশের ভূমিকায় জিরো টলারেন্স নীতিতে অবিচল আছে এবং থাকবে।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)