পাঠক

তুমি পড়বে জেনেই,আ

মি কবিতা লিখি।

 সবাই-তো কাঁদতে শেখায়

 তাই আমি নাহয়,এ

কটু হাসতে শেখালাম!আ

মার আহ্লাদে তোমায় রাঙাবো,

 তাই তোমার উদ্দেশ্যে লিখি।

 তোমার  অপ্রকাশিত অনুভূতি,

 আমি আমার লেখনিতে প্রকাশ করি।

 পাহাড় সমান হৃদয়ভার নিয়েও,

 আমি তোমার কথা ভেবে লিখি।

 অপ্রিয় সত্যকেও তুলে ধরি!

 তুমি যেন নিজেকে,

 আমার লেখনিতে খুঁজে পাও,

 আমি সেজন্যই কাজ করি।

 আর বিনিময়ে!

 ভালো থাকার অনুরোধ করি।

 ভালো থেকো, ভালো রেখো!লে

লেখক:- সারাহ্ জেবীন খাঁন।