গাজীপুরে কর্মরত আনন্দ টিভির বিশেষ প্রতিনিধি আব্বাস উদ্দীন আর নেই
- In -- জেলার খবর --
- Jul 4, 2023 --
আনন্দ টিভির গাজীপুরের বিশেষ প্রতিনিধি ও জ্যেষ্ঠ সাংবাদিক আব্বাস উদ্দিন আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার সকালে হৃদ রোগে আক্রান্ত হয়ে গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। পরে অবস্থার অবনতি হলে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার প্রথম জানাজা নামাজ বাদ আসর চান্দনা চৌরাস্তা, গাজীপুরে অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে উপস্থিত ছিলেন, যুগান্তর এর স্টাফ রিপোর্টার মোরশেদ আলম, আনন্দ টিভি'র গাজীপুর জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, যুগান্তর এর কাপাসিয়া প্রতিনিধি আব্দুল গাফফার ও কাপাসিয়া প্রতিনিধি খোরশেদ আলম সহ সংবাদকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। মরদেহ রাতে তাঁর গ্রামের বাড়ি চাঁদপুর নেওয়া হবে। মৃত্যুকালে তার এক স্ত্রী,দুই ছেলে সন্তান সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। দ্বিতীয় জানাজা তার গ্রামের বাড়ি চাঁদপুরে অনুষ্ঠিত হবে এবং তাকে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার রুহের মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চেয়েছেন। একুশের সংবাদ পরিবারের পক্ষ থেকে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ সবাইকে যেন এই শোক সইবার তৌফিক দান করেন।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)