গাজীপুরে ব্যবসায়ী ২০ জনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুর আড়ৎদার মালিক গ্রুপের ব্যবসায়ী সদস্যদের ২০ জনের বিরুদ্ধে একটি মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ  সম্মেলন করেছে গাজীপুর কাঁচামাল আড়ৎদার মালিক গ্রুপ। বুধবার দুপুরে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা  নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেল অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন , গাজীপুর কাঁচামাল আড়ৎদার মালিক গ্রুপের সভাপতি  আব্দুস সোবাহান। তিনি বলেন- গত ১৩ অক্টোবর শুক্রবার বিকেলে কাঁচাবাজার অবৈধভাবে দখলের জন্য নুরুল হক সন্ত্রাসী নিয়ে হামলা চালানোর পরে ও বাজারটির ব্যবসা- বাণিজ্য ধ্বংস করতে নুরুল হক গং ব্যবসায়ী সদস্যদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলার দায়ের করেন। আব্দুস সোবাহান তিনি আরো বলেন গত ১৫/১০/২৩ ইং তারিখে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানায় গাজীপুর আড়ৎদার মালিক গ্রুপের ব্যবসায়ী সদস্য ২০ জনের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর বিভিন্ন লোক মারফত শুনতে পারি যে, ওই কুচক্রী মহলের লোকজন মামলা দায়েরের ক্ষেত্রে থানা পুলিশের কাছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের ভাগিনা ও বাবুর্চির নাম ভাঙ্গায়। এবং ওই কুচক্রী মহলের সদস্য সাইদুল, তারিফ মাহমুদ ও তৌহিদুল ইসলাম মুজিবর এরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের প্রভাব খাটিয়ে আমাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে বলে এলাকাবাসীর মাঝে প্রচার করে বেড়াচ্ছে। উল্লেখ্য, আমাদের বাজার ও বাজারের সদস্যদের উপর হামলার বিষয়ে গত১৬/১০/২৩ইং তারিখে আমি একটি সংবাদ সম্মেলন করি। সংবাদ সম্মেলনে বলেছিলাম, থানা পুলিশকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের ভাগিনা এবং বাবুর্চির নাম ভাঙ্গিয়ে মামলা করেছে' এ কথাটি আমার বলা ঠিক হয়নি। তবে, আমাদের ওপর হামলার বিষয়ে জিএমপি'র বাসন থানায় মামলা রুজু করার বিষয়ে থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক আশ্বাস দিয়েছেন।