গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা
- In -- জেলার খবর --
- Jun 10, 2024 --
স্টাফ রিপোর্টার : গাজীপুরে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ ৬০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত । এসময় অবৈধ গ্যাস সংযোগের দায়ে ১৫ টি রাইজার ২ শত ৫০ টি চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়। সোমবার(১০ জুন) দিনব্যাপী গাজীপুর মহানগরের গাছা থানাধীন বড়বাড়ী কুনিয়া এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলন- তিতাস গ্যাসের জয়দেবপুর জোনাল বিপণন অফিস এর উপব্যবস্থাপক মো: আসাদুজ্জামান আজাদ উপব্যবস্থাপক শেখ জাবের নূরানী , উপব্যবস্থাপক এইচ ফয়সাল আহমেদসহ আরো অন্যন্যা কর্মকর্তা ছাড়াও গাজীপুর মেট্রোপলিটের পুলিশ ও আনসার ব্যাটালিয়ান সদস্যরা। তিতাস গ্যাসের জয়দেবপুর জোনাল বিপণন অফিস এর উপব্যবস্থাপক মো: আসাদুজ্জামান আজাদ জানায়, অবৈধ গ্যাস সংযোগের দায়ে ভ্রাম্যমান আদালত বড়বাড়ীর কুনিয়া এলাকার মনিরকে ১ লক্ষ, আশা আক্তারকে ৫০ হাজার, মামুন মির্জাকে ১০ হাজার ও চুন্নু মিয়াকে ২ লক্ষ টাকা অর্থদণ্ড করে।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)