বানভাসিদের পাশে দাঁড়ানোর আহ্বান তারকাদের

দেশের ৮ জেলায় এখন পর্যন্ত অন্তত ২৯ লাখ ৪ হাজার ৯৬৪ জন ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ২০ আগস্ট থেকে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। বন্যা আক্রান্ত জেলার সংখ্যা আটটি- ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া। এসব জেলার বানভাসিদের পাশে দাঁড়ানোর আহ্বান করছেন শোবিজ তারকারাঅস্ট্রেলিয়া থেকে অভিনেত্রী শাবনূর লিখেছেন, ‘আল্লাহ, দেশের মানুষগুলোকে রক্ষা করো।’চিত্রনায়ক জায়েদ খান লিখেছেন, ‘কোনোভাবেই সহ্য করার মতো নয়। এটা দেখার পর মানুষ কীভাবে থাকে। বুকের ভেতরটা কাঁদছে, যতবার দেখছি। আল্লাহ, আপনি এই মাছুম বাচ্চার মুখের দিকে তাকিয়ে বানভাসি মানুষদের হেফাজত করেন।’ দেশের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে লিখেছে সংগীতশিল্পীদের উদ্যোগ ‘গেট আপ স্ট্যান্ড আপ’। গেট আপ স্ট্যান্ড আপের কার্ডটি ফেসবুকে পোস্ট করেছে আর্টসেল, শিরোনামহীন, আরবোভাইরাস, নেমেসিস, সোনার বাংলা সার্কাস, হাইওয়েসহ আরও কয়েকটি ব্যান্ড। বন্যার্তদের পাশে দাঁড়াতে গেট আপ স্ট্যান্ড আপের তরফ থেকে ফান্ড সংগ্রহ করা হচ্ছে। সংগৃহীত অর্থ নিয়ে বন্যাদুর্গতদের পৌঁছে দেওয়া হবে। এর বাইরে দৃশ্যমাধ্যম শিল্পীসমাজের ব্যানারেও ফান্ড সংগ্রহ করা হচ্ছে। নির্মাতা ও অভিনয়শিল্পীদের মধ্যে জাকিয়া বারী মমসহ আরও অনেকে দৃশ্যমাধ্যম শিল্পীসমাজের একটি কার্ড ফেসবুকে পোস্ট করেছেন।