পলাশ উপজেলায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে তিন যুবদল কর্মীকে পিটিয়ে আহত করেছে যুবদল নেতা
- In -- জেলার খবর --
- Dec 8, 2024 --
নরসিংদী জেলার পলাশ উপজেলায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে তিন যুবদল কর্মীকে পিটিয়ে আহত করেছে যুবদল নেতা বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ডঃ আব্দুল মঈন খানের পিতা মরহুম আব্দুল মোমেন খানের মৃত্যুবার্ষিকীর পোস্টার লাগাতে গিয়ে দলীয় আধিপত্য বিস্তারিকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় তিন যুবদল কর্মী আহত হয়েছে। আহতদের গাজীপুরের কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। শনিবার রাতে পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের তালতলার ফকিরা মার্কেট এলাকায় মরহুম আদুল মোমেন খানের ৪০ তম মৃত্যুবার্ষিকীর পোস্টার লাগাতে গেলে ডাঙ্গা ইউনিয়নের যুবদলের সভাপতি মনির হোসেনের সন্ত্রাসী বাহিনীর হামলায় নাঈম , তাহের ও আকরাম নামের ৩ যুবদল কর্মী আহত হয়েছে তাদের ডাক চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সন্ত্রাসী মনির হোসেন একই ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল সরকারের সাথে দলীয় গ্রুপিংয়ের কারনে পরিকল্পিতভাবে এ হামলা করেছে বলেও জানান তারা। এ ঘটনায় পলাশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)