ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে দুর্ঘটনা: নিহত ৫ আহত ১০
- In -- জাতীয় --
- Dec 27, 2024 --
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় পাঁচজন যাত্রী নিহত এবং আহত হয়েছেন ১০ জন। হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জিলানী জানান, আজ শুক্রবার বেলা ১১টায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোলপ্লাজায় মাওয়াগামী প্রাইভেটকার মোটরসাইকেল মাইক্রোবাস টোল পরিশোধের জন্য দাঁড়িয়ে থাকে। এমন সময় বেপারী পরিবহনের একটি বাস সামনে থাকা গাড়িগুলোকে ধাক্কা দেয়। এতে সামনে থাকা গাড়িগুলো ধুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে। পরে আরো চারজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহতদের নাম ঠিকানা জানা যায়নি।
সম্পর্কিত খবর
বাণিজ্য মেলার ফটকে থাকবে বঙ্গবন্ধুর ছোঁয়া
Dec 4, 2019
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
Dec 4, 2019
স্পিকারকে ভারতের লোকসভার স্পিকারের আমন্ত্রণ
Dec 4, 2019
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)