বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল গাজীপুর জেলা শাখার উদ্যোগে আইনজীবীদের নিয়ে প্রীতি সমাবেশ

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল  গাজীপুর জেলা শাখার  উদ্যোগে শনিবার দুপুরে সদর উপজেলার খুদে বরর্মী এলাকায় একটি  রিসোর্টে আইনজীবীদের নিয়ে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ সামসুল হক ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ল’ইয়ার্স কাউন্সিল এর উপদেষ্টা, ও গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল একেএম রেজাউল করিম খন্দকার, গাজীপুর মহানগর জামায়াতে নায়েবে আমির ও গাজীপুর ২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য  পদপ্রার্থী মোহাম্মদ  হোসেন আলী, গাজীপুর ৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ সালাউদ্দিন আইয়ুবী, গাজীপুর জেলা জামায়াতের আমির ও গাজীপুর ৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য  পদপ্রার্থী ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, গাজীপুর ৫ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য  পদপ্রার্থী মোহাম্মদ খায়রুল হাসান, গাজীপুর ১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য  পদপ্রার্থী মোহাম্মদ শাহ আলম বকশি গাজীপুর মহানগর জামায়াতের আইনজীবী বিভাগের সভাপতি  এডভোকেট  শাহজাহান সিরাজী সহ বিভিন্ন আইনজীবী নেতৃবৃন্দ।