শেরপুর এর কাউনের চর পশ্চিম পাড়া ইয়ং স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আলোচনা সভা

শেরপুর এর কাউনের চর পশ্চিম পাড়া ইয়ং স্পোর্টিং ক্লাবের উদ্যোগে কার্যকরী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার দুপুরে  কাউনের চর সরকার বাড়ি সংলগ্ন  কাউনের চর স্পোটিং ক্লাবের প্রধান উপদেষ্টা সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রতিষ্ঠাতা পরিচালক দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৭ নং ভেলুয়া ইউনিয়নের যুবলীগের সভাপতি হাবিবুর রহমান আরজু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ৭ নং ভেলুয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার  আবুল কাশেম । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন । কাউনের চর পশ্চিম পাড়া ইয়ং স্পোর্টিং ক্লাবের সভাপতি শৈশব জাহান শুভ।
চর বাবনা  রংধনু ছাত্র স্পোটিং ক্লাবের সভাপতি মোঃ রুবেল মিয়া ও সরদারপাড়া স্পোর্টিং ক্লাবের সভাপতি আলম হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক গানের আয়োজন করা হয়।  বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি টেলিভিশন মাই টিভির জাদুশিল্পী এম এস এ হাসান এর যাদু প্রদর্শন ও দুঃখী শিল্পী কামাল আহমেদ জীবন সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন।