বাংলাদেশ নৌবাহিনী চ্যাম্পিয়ন
- In -- খেলাধুলা --
- Feb 21, 2020 --
বঙ্গবন্ধু শহীদ স্মৃতি হকি টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ নৌবাহিনী। বৃহস্পতিবার দুপুরে টুর্ণামেন্টের প্রতিদ্বন্দ্বিতাপুর্ণ ফাইনালে বাংলাদেশ সেনাবাহিনীকে ৬-৩ গোলে হারায় জিমি-চয়ন-কৌশিকরা। টুর্ণামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন নৌবাহিনীর মইনুল ইসলাম কৌশিক। ৬ গোল করে টুর্নামেন্টে শীর্ষ গোলদাতা হয়েছেন মাহবুব হোসেন।
ফাইনালে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষে আশরাফুল ইসলাম ২টি, মাহবুব হোসেন,রাসেল মাহমুদ, মইনুল ইসলাম কৌশিক ও আবেদ উদ্দিন একটি করে গোল করেন। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে মনোজ বাবু ,মিলন হোসেন ও নাঈম উদ্দিন প্রত্যেকে একটি করে গোল করেন।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ফাইনাল শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন ওয়ালট গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন। এসময় উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও বাহফের সহ সভাপতি জাকি আহমেদ রিপন। বাহফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম কিসমত, নির্বাহী সদস্য ও টুর্ণামেন্ট কমিটির সম্পাদক বদরুল ইসলাম দিপু, নির্বাহী সদস্য ফয়সাল আহসানউল্লাহ, জামিল আব্দুন নাসের, এটিএন বাংলার উপদেষ্টা মীর মোতাহার হোসেন ও বাহফের সভাপতির প্রতিনিধি উইং কমান্ডার মোহাম্মদ রফিকুর রহমান।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)