দেশের বাজারে তিন ট্যাবলেট আনল লেনোভো
- In -- খেলাধুলা --
- Sep 4, 2019 --
সার্ক দেশগুলোর লেনোভোর ট্যাব ব্যবসার প্রধান সামীর ভার্সনি বলেন, বাংলাদেশ ও ভারতসহ এশিয়ার বেশ কয়েকটি দেশে লেনোভো ট্যাবের চাহিদা বেড়েছে। গত বছরে শুধু বাংলাদেশের টেলিকম খাতে ১ লাখ ৬৫ হাজার ইউনিট লেনেভো ট্যাব বিক্রি করা হয়েছে। এখন সরকারি পর্যায়ের পাশাপাশি মেডিকেল, শিক্ষাসহ বিভিন্ন খাতে ট্যাবের চাহিদা বাড়ছে। আকৃতিতে ৭ ইঞ্চি মাপের হলেও স্মার্টফোনে নানা সুবিধা আছে এতে।
সামীর আরও বলেন, বৈশ্বিক পর্যায়ে পিসি ও ট্যাবের বাজারে এক নম্বরে লেনোভো। এশিয়া অঞ্চলেও ব্যাপক প্রবৃদ্ধি ঘটছে লেনোভোর। গত ৫ বছরে বাংলাদেশের বাজারে ভালো করছে লেনোভো। আজ ভি৭ নামের যে অ্যান্ড্রয়েড ট্যাবটি বাজারে আনা হচ্ছে যা চলার পথে নানা কাজে ব্যবহার করা যাবে। এর মধ্যে হালকা বেজেলের ৬ দশমিক ৯ ইঞ্চি মাপের ফুল এইচডি ডিসপ্লের ট্যাবটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ চিপসেট, ডলবি অডিও স্পিকার, ফোরজি নেটওয়ার্ক সমর্থন, ৫১৮০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সুবিধা পাওয়া যাবে। এতে ফিঙ্গারপ্রিন্ট ও ফেসিয়াল রিকগনিশন ফিচার থাকবে। অন্যান্য মডেলগুলোতেও আইরিশ ক্যামেরা থাকায় রেটিনা স্ক্যানিং সুবিধা পাওয়া যাবে।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)