শিল্পার ঘরে নতুন অতিথি
- In -- বিনোদন --
- Feb 21, 2020 --
বলিউডের জনপ্রিয় দম্পতি শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা। তাদের ঘরে এসেছে নতুন অতিথি। সারোগেসির মাধ্যমে কন্যা সন্তানের মা-বাবা হয়েছেন তারা।
শিল্পা-রাজের মেয়ের জন্ম হয়েছে গত ১৫ ফেব্রুয়ারি। তবে আজ শুক্রবার এই খবর জানিয়েছেন অভিনেত্রী শিল্পা। এই দম্পতি তাদের মেয়ের নাম রেখেছেন সামিশা শেঠি কুন্দ্রা।
ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে মেয়ের একটি ছবি প্রকাশ করেন শিল্পা। ক্যাপশনে লিখেছেন, অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে আমাদের পরী সামিশা শেঠি কুন্দ্রার আগমনের খবর জানাচ্ছি। জন্ম: ১৫ ফেব্রুয়ারি ২০২০।
২০০৯ সালে ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে বিয়ে করেন শিল্পা শেঠি। ২০১২ সালে তাদের ছেলে ভিয়ান রাজ কুন্দ্রার জন্ম হয়।
সম্পর্কিত খবর
‘করুণাময়ী রাণী রাসমণি’র শুটিং আবার বন্ধ
Sep 4, 2019
দীপিকাকেই চান সিন্ধু
Sep 4, 2019
এক রাতের সিনেমা
Sep 4, 2019
মুক্তির অনুমতি পেল ‘মায়া, দ্যা লস্ট মাদার’
Dec 5, 2019
উদ্বোধনী সন্ধ্যায় কলকাতার ‘আর্ট’
Dec 5, 2019
দুই বছর পর কাজী মারুফ
Dec 5, 2019
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)