'যমুনা ব্যাংক চলবে শরিয়াহ অনুযায়ী'
- In -- অর্থনীতি --
- Mar 13, 2020 --
ইসলামি ব্যাংকে রূপান্তরিত হলো বেসরকারি খাতের যমুনা ব্যাংক লিমিটেড।
বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে ব্যাংকটিকে পূর্ণাঙ্গ শরিয়াহভিত্তিক ইসলামি ব্যাংকিংয়ে রূপান্তরের অনুমোদন দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম জানিয়েছেন, বেসরকারি এই ব্যাংকটির আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১২ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ৪০৩তম পর্ষদ সভায় শরিয়াহভিত্তিক ইসলামি ব্যাংকিংয়ে রূপান্তরের জন্য যমুনা ব্যাংকের অনুমোদন দেওয়া হয়।
এছাড়া লেটার অব ইনটেন্ড (এলওআই) এর শর্ত পূরণে সিটিজেন ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত সময় দেয়া হয়েছে। একই সভায় প্রস্তাবিত স্ট্র্যাটেজিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের অনুকূলে আর্থিক প্রতিষ্ঠান আইন ১৯৯৩ এর আওতায় অর্থায়ন ব্যবসা পরিচালনার জন্য লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
প্রসঙ্গত, কেন্দ্রীয় ব্যাংকের ৪০২তম সভাতে আরো দুটি ব্যাংকে পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংকিং এ যুক্ত করা হয়েছে। ব্যাংকগুলো হল স্ট্যান্ডার্ড ব্যাংক ও এনআরবি গ্লোবাল ব্যাংক। বর্তমানে বাংলাদেশে ইসলামি ধারার ব্যাংক আটটি। স্ট্যান্ডার্ড, এনআরবি গ্লোবাল এবং যমুনা ব্যাংক যুক্ত হলে বাংলাদেশে ইসলামি ধারার ব্যাংকের সংখ্যা দাঁড়াবে ১১টি।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)