টানা দুইদিন দেশে করোনা আক্রান্ত নেই
- In -- জাতীয় --
- Mar 29, 2020 --
২৪ ঘণ্টায় দেশে নতুন করে আর কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। এছাড়া কোনো মৃত্যুর খবরও পাওয়া যায়নি।
রবিবার দুপুরে এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। এনিয়ে টানা দুইদিনে করোনায় কোনো আক্রান্ত ও মৃত্যু হয়নি।
মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরসহ ল্যাবগুলোতে ১০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কারও শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়নি।
ব্রিফিংয়ে জানানো হয়, বর্তমানে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রয়েছেন ৪৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন।
আর এখন পর্যন্ত মারা গিয়েছেন পাঁচজন।
সম্পর্কিত খবর
বাণিজ্য মেলার ফটকে থাকবে বঙ্গবন্ধুর ছোঁয়া
Dec 4, 2019
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
Dec 4, 2019
স্পিকারকে ভারতের লোকসভার স্পিকারের আমন্ত্রণ
Dec 4, 2019
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)