১৫ শতাধিক অসহায় পরিবারের মধ্যে খাদ্য বিতরণ করলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোকসেদ আলম

মহামারী করোনা ভাইরাসের প্রভাবে অচল হয়ে পরেছে গোটা দেশ। করোনা ভাইরাসে গাজীপুরে সকল ব্যবসা প্রতিষ্ঠান  বন্ধ রয়েছে। এর ফলে কর্মহীন হয়ে পরেছে হতদরিদ্র খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। আজ সকালে গাজীপুরের দিঘীরচাল এলাকায়  গাজীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব এস এম মোকসেদ আলম এর নিজস্ব অর্থায়নে মহামারী করোনা ভাইরাসের কারণে হতদরিদ্র রিক্সা চালক, দিন মুজুর অসহায় মানুষের মাঝে চাল, ডাল,লবন,পিয়াজ,আলুসহ ১৫ শতাধিক অসহায় পরিবারের মধ্যে খাদ্য বিতরণ করেন।