ধান কাটা শ্রমিকদের আলাদা গাড়ির ব্যবস্থা: কৃষিমন্ত্রী
- In -- জাতীয় --
- Apr 16, 2020 --
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, হাওরে গমনেচ্ছুক ধান কাটা শ্রমিকদের করোনাভাইরাস থেকে সুরক্ষিত রাখতে যাতায়াতের জন্য আলাদা গাড়ি ব্যবস্থা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে করোনাভাইরাস পরিস্থিতিতে করণীয় এবং কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগ নিয়ে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, ধান কাটা শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা, সাবান, স্যানিটাইজার, মাস্ক প্রভৃতি উপকরণ প্রদান, নিরাপদ যাতায়াতের জন্য আলাদা গাড়ি, নির্বিঘ্ন গমনাগমন, ধান কাটা স্থলে স্বাস্থ্যসম্মতভাবে থাকার ব্যবস্থা করা হয়েছে।
তিনি বলেন, বিভিন্ন জেলা থেকে কৃষি শ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে হাওরে যাওয়া শুরু করেছেন। ইতোমধ্যে ধান কাটা শুরু হয়েছে। আশা করা যায়, হাওরে ধান কাটায় কোনও সমস্যা হবে না।
এ সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. নাসিরুজ্জামান, অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. আরিফুর রহমান অপু, অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) মো. হাসানুজ্জামান কল্লোল এবং বিএডিসির চেয়ারম্যান সায়েদুল ইসলাম উপস্থিত ছিলেন।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)