বাজেট প্রণয়নে মতামত দেওয়া যাবে ওয়েবসাইটে
- In -- অর্থনীতি --
- May 3, 2020 --
আসন্ন ২০২০-২০২১ অর্থবছরের বাজেট আগামী জুন মাসে জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। দেশের সব শ্রেণি-পেশার মানুষের মতামতের ভিত্তিতে বাজেটকে আরো অংশগ্রহণমূলক করার লক্ষ্যে ওয়েবসাইটের মাধ্যম মতামত গ্রহণের উদ্যোগ নিয়েছে অর্থ মন্ত্রণালয়। নতুন অর্থবছরের বাজেট প্রণয়নের আগে বিভিন্ন স্টেকহোল্ডাররা এখানে মতামত দিতে পারবেন।
অর্থ বিভাগের ওয়েরসাইটে (www.mof.gov.bd) গিয়ে যে কেউ তার মতামত দিতে পারবেন বলে অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশ বা বিদেশ থেকেও ওয়েবসাইটের মাধ্যমে বাজেট প্রণয়নের ফরম পূরণ করে বাজেট প্রণয়ন সম্পর্কে মতামত ও সুপারিশ দেওয়া যাবে। প্রাপ্ত সব মতামত ও সুপারিশ বিবেচনা করা হবে।
অর্থ বিভাগের ওয়েবসাইটে (www.mof.gov.bd) এবাবের বাজেটের সব তথ্য ও গুরুত্বপূর্ণ দলিলও পাওয়া যাবে। যেকোনো ব্যক্তি তা পড়তে ও ডাউনলোড করতে পারবেন।
উল্লেখ, প্রতিবছর বাজেট প্রণয়নের আগে দেশের বিভিন্ন শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকদের সংগঠন, অর্থনীতিবিদ, গবেষণা প্রতিষ্ঠানসহ বিভিন্ন পেশাদার সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা করা হয়। আলোচনা থেকে বিভিন্ন পরামর্শ বাজেটে প্রতিফলন থাকে। কিন্তু আসন্ন বাজেটের আগে কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনার শুরুতেই বিশ্বব্যাপী করোনার প্রভাব বাংলাদেশেও পড়ে। এ অবস্থায় সরকার সাধারণ ছুটি ঘোষণা করে। ফলে প্রস্তাবিত প্রাক-বাজেট আলোচনা স্থগিত হয়ে যায়। এর ফলে বাজেট প্রণয়ন আরো গঠনমূলক করে তুলতে অর্থ মন্ত্রণালয় অনলাইনে মতামত নেওয়ার উদ্যোগ নিয়েছে।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)