টাঙ্গাইলে ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

আলামিন খান টাঙ্গাইল প্রতিনিধি, টাঙ্গাইলে কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে পবিত্র রমজান উপলক্ষে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরন করেন, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরমেয়র আলহাজ জামিলুর রহমান মিরন। টাঙ্গাইল সদর উপজেলার ১১০ জন ইমাম ও মুয়াজ্জিনের মাঝে পৌরসভার উদ্যোগে উপহার হিসেবে খাদ্য সামগ্রী পৌঁছে দেন তিনি। শনিবার ১১ ঘটিকার সময় মসজিদ রোডস্ত কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে ইমাম ও মুয়াজ্জিনের মাঝে এ উপহার সামগ্রী বিতরন করা হয়। তিনি বলেন পর্যায়ক্রমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মসজিদের ঈমাম শামছুজ্জামান, জালাল উদ্দিন শাহীন চাকলাদার,মানিক সিকদার, আআব্দুল্লাহ আল মামুন পিন্টু, কামরুজ্জামান, আলামিন খান, স্বেচ্ছাসেবক টিম সহ প্রমুখ।