গাজীপুরে জাতীয় শোক দিবস পালন

গাজীপুর যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে গাজীপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে জেলায় কালো ব্যাচ ধারণ, আলোচনা সভা, কোরআন খানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আজ ১৫ আগষ্ট সকালে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকুতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে মহানগর আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয় প্রাঙ্গণে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল ও দুপুরে বঙ্গতাজ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া চান্দনা চৌরাস্তা কাঁচামাল আড়ৎদার মালিক গ্রুপ এর সভাপতির আব্দুস সোবাহানের  অফিস কক্ষে আলোচনা সভা  মিলাদ মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।

এছাড়া জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, বিভিন্ন সরকারী, বেসরকারী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় ।