গাজীপুরে ৫ শতাদিক রোজাদার ব্যক্তির মাঝে যুবলীগ নেতার ইফতার বিতরণ

জসিম উদ্দিন গাজীপুর,

করোনা পরিস্থিতিতে দিন যতই অতিবাহিত হচ্ছে কর্মহীন হয়ে পড়া মানুষগুলোর পাশে ধারাবাহিক ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে  গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও গাজীপুর  মহানগরের যুবলীগ নেতা  হিরা সরকার, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরস ও সাধারন সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের আহবানে সারা দিয়ে অসহায়, দরিদ্র মানুষের পাসে দারিয়েছেন যুবলীগ নেতা হিরা সরকার । শনিবার বিকেলে গাজীপুর মহানগরের দক্ষিন সালনা  সামাজিক ও শারিরীক দুরত্ব বজায় রেখে করোনা দুর্যোগে কর্মহীন হয়ে পড়া  অসহায়, ও দরিদ্র ৫ শতাদিক রোজাদার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। হিরা সরকার বলেন, করোনা ভাইরাসের সংক্রমন রোধে লকডাউনের কারনে কর্মহীন হয়ে পড়েছে অসংখ্য মানুষ। পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সে সকল কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে আমরা ইফতার বিতরণ করছি।  এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগ এর সাবেক সদস্য মশিউর রহমান সায়মন, গাজীপুর মহানগর ছাত্রলীগ এর সাবেক সহ-সভাপতি  নাজমুল আহসান জুয়েল, মহানগর যুবলীগ  নেতা সাইফুল ইসলাম সাজিদ , বাসন ইউনিয়ন বঙ্গবন্ধু চার নেতা পরিষদের সাবেক সাধারন সম্পাদক  সোহেল রানা, দক্ষিন সালনা তরুন সংঘ সভাপতি মেহেদী হাসান মুরাদ, সহ-সভাপতি রাসেল ও সাধারণ সম্পাদক মামুন হোসেন সহ অন্যান্যরা।