প্রায় দুই লাখ মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা পাচ্ছেন : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
- In -- জাতীয় --
- Jan 31, 2021 --
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সংসদে জানিয়েছেন, দেশে বীর মুক্তিযোদ্ধা হিসেবে দুই লাখ ৩৪ হাজার ৩৪৭ জনের নামে গেজেট প্রকাশিত হয়েছে। এদের মধ্যে ১ লাখ ৯১ হাজার ৮৯৮ জন সম্মানী ভাতা পাচ্ছেন। রবিবার (৩১ জানুয়ারি) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে এ সংক্রান্ত লিখিত প্রশ্নটি উত্থাপন করেন জাতীয় পার্টির সদস্য ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী। জবাবে মন্ত্রী আরও জানান, বীর মুক্তিযোদ্ধার সম্মানি ভাতা প্রাপ্তির ক্ষেত্রে ৩৩ ধরনের প্রমাণকের যেকোনও একটিতে নাম থাকলেই ভাতা প্রাপ্য হবে। এক্ষেত্রে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। সেটি যাচাই-বাছাই শেষে চূড়ান্তকরণের পর ভাতা প্রাপ্য হবেন।
সম্পর্কিত খবর
বাণিজ্য মেলার ফটকে থাকবে বঙ্গবন্ধুর ছোঁয়া
Dec 4, 2019
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
Dec 4, 2019
স্পিকারকে ভারতের লোকসভার স্পিকারের আমন্ত্রণ
Dec 4, 2019
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)