নবাবগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

মোঃ জুলহাজুল কবীর ,দিনাজপুর প্রতিনিধি:  সংবাদ মাধ্যম সমাজের দর্পণ, আর সাংবাদিকরা জাতির বিবেক। সেই বিবেকবোধকে জাগ্রত করে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভে দাঁড়িয়ে সমাজের মঙ্গলের জন্য সংকটময় সমস্যাগুলি ব্যক্তি স্বার্থের উর্দ্ধে থেকে, বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরার আহ্বানে দিনাজপুরের নবাবগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক মতবিনিময় সভা ও বনভোজন ২০২১ ইং- অনুষ্ঠিত হয়েছে। ১০ ফেব্রুয়ারি বুধবার দিনব্যাপী  নবাবগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে নবাবগঞ্জ শেখ রাসেল জাতীয় উদ্দ্যানে (আশুরার বিল শেখ ফজিলাতুন্নেছা কাঠের ব্রীজ সংলগ্ন) প্রেসক্লাবের সভাপতি মোঃ ছানা উল্লাহ'র  সভাপতিত্বে প্রেসক্লাবের বার্ষিক মতবিনিময় সভা ও বনভোজন সম্পন্ন হয়।

বনভোজনে উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সভাপতিঃ মোঃ সানা উল্লাহ,সাধারণ সম্পাদকঃ হাসিম উদ্দিন ,  সিনিয়র-সহ-সভাপতি  মোঃ জুলহাজুল কবীর,  যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ বিপ্লব কুমার সাহা  সভাপতি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নবাবগঞ্জ উপজেলাশাখা, যুগ্ম-সাধারণ সম্পাদক দিপক কুমার মহন্ত , গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নবাবগঞ্জ উপজেলা শাখা, সাংগঠনিক সম্পাদক মোঃ আতিকুল ইসলাম চৌধুরী , দপ্তর ও প্রকাশনা সম্পাদক মোঃ আজিনুর রহমান রাজু , কার্যকরী সদস্য মোঃ রেজাউল করিম স্বাধীন, মোঃ আব্দুল মান্নান, মোছাঃ রেবেকা সুলতানাসহ নতুন নিযুক্ত অন্যান্য সদস্য বৃন্দ মতামত ব্যক্ত করে বক্তব্য রাখেন। নবাবগঞ্জে সংবাদমাধ্যমকে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করে সাধারণ সম্পাদক মোঃ হাসিম উদ্দিন তার সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। মতবিনিময় সভা'র শেষে সভাপতির গঠন মূলক বক্তব্য রাখার পর সভার সমাপ্তি করা হয়। সভার শেষে বনভোজনের মধ্যান্নভোজনে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন মোঃ আতাউর রহমান, চেয়ারম্যান নবাবগঞ্জ উপজেলা পরিষদ ও উপস্থিত সাংবাদিক পরিবারের অন্যান্য সদস্যগণ। পরিশেষে চেয়ারম্যান মোঃ আতাউর রহমান সবার মঙ্গল কামনা করে বস্তুনিষ্ঠ সংবাদ লিখার আহ্বান জানান।