গাজীপুরের কোনাবাড়ী ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

গাজীপুরের কোনাবাড়ী মেট্রো থানা  পুলিশের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুরান্ত সুপারিশ প্রাপ্তিতে  থানা প্রাঙ্গণে  রবিবার বিকেলে কেক কেটে এক আনন্দ উদযাপন ও  আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) হুমায়ুন কবির, স্থানীয় কাউন্সিলরগন ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় কোনাবাড়ী মেট্রো থানার উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা ও বাংলাদেশের এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উযাপন করা হয়।