গাজীপুরে দ্বিতীয় বিয়ে করায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিল প্রথম স্ত্রী

আমির হোসেন রিয়েল,গাজীপুর: গাজীপুরের কাশিমপুরে স্বামী দ্বিতীয় বিয়ে করায় স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ উঠেছে প্রথম স্ত্রী হোসনেয়ারা এর (২৭) বিরুদ্ধে। সোমবার (১৪ জুন) সকালে নগরীর কাশিমপুরে লালদিঘী পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। মূমর্ষ অবস্থায় স্বামী শাহজাহানকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে শাহজাহান এর প্রথম স্ত্রী। লালমনিরহাট জেলার আদিতমারী থানার চরিতাবাড়ী এলাকার আবদুল কাদের এর ছেলে শাহজাহান। একই এলাকায় বাড়ী তার প্রথম স্ত্রীর। কাশিমপুর থানাধীন লালদিঘির পার রওশন মার্কেট এলাকার মোবারক এর ভাড়াবাসায় থেকে উভয়ই স্থানীয় পোশাক কারখানায় চাকুরী করতেন।এ বিষয়ে তার চাচা সাত্তার মিয়ার সাথে কথা হয় মোবাইল ফোনে তিনি বলেন, পারিবারিক কলহের জেরেই এমন ঘটনা ঘঠেছে। আসলে বিষয়টি খুবই দুঃখ। তিনি আরও বলেন, ভাতিজা সুস্থ না হওয়া পর্যন্ত মামলার বিষয় কিছুই বলতে পারছিনা। পাশের রুমের ভাড়াটিয়া নাম না বলার শর্তে বলেন, তাদের স্বামী স্ত্রীর মধ্যে রোববার রাতে ঝগড়া হয়েছিল। সোমবার ভোর বেলায় শুনি এঘটনা। শাহজাহান এর চাচী বিষয়টি নিশ্চিত করেন। আগের পক্ষের একটি মেয়েও আছে। কাশিমপুর জিএমপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা বলেন, এবিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।