গাজীপুরে ঝালমুড়ির সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অটোরিকশা ছিনতাই, চালককে হত্যা: গ্রেপ্তার ৫
- In -- আইন ও অপরাধ --
- Feb 16, 2022 --
গাজীপুরের সালনা এলাকা থেকে ছিনতাইকারী চক্রের সদস্যরা ছদ্মবেশে চালককে ঝাল মুড়ি খাবে অটোরিকশা ছিনতাই করে। পরে চালক হুমায়ুন কবিরকে জিএমপি কাশিমপুর থানাধীন লোহাকৈর মাজার এর পাশে পুকুরে ফেলে মৃত্যু নিশ্চিত করে। ঘটনার সাথে জড়িত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিকভাবে গ্রেপ্তারকৃতরা অটোরিকশা ছিনতাই চালককে হত্যার বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার বিকেলে জি্এমপি কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন জিএমপি উপ-কমিশনার মোহাম্মদ ইলতুৎ মিস । পুলিশ জানায়, ৯ ফেব্রুয়ারী রাত ৮ টার দিকে চালক হুমায়ুন কবির অটোরিক্সা নিয়ে বের হয়ে নিখোজ হয় । তিন পর ১২ ফেব্রুয়ারী জিএপি কাশিমপুর থানার লোহাকৈর মাজার সংলগ্ন পুকুর থেকে হুমায়ুন এর মৃতদেহ উদ্ধার করে পুলিশ । পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে নিহতের পরিচয় নিশ্চিতসহ ঘটনার সাথে জড়িত আলমগীর হোসেন ও শামসুলকে গ্রেফতার করা হয়। তাদের স্বীকারুক্তি অনুযায়ী হাফিজুর রহমান @টুকু , আল মামুন সরদার @ আল আমীন, ও রফিকুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ । আসামী গাজীপুরের কোনাবাড়ি , কাশিমপুর ও বরিশাল জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে । আসামীরা বিভিন্ন সময় ঝাল মুড়ি ও চা বিক্রেতা সেজে ছিনতাই করে আসছিল বলেও জানান, জিএমপির উপ কমিশনার মোহাম্মদ ইলতুৎ মিস । তিনি আরও জানান, চক্রটি হুমায়ুনকে চাল মুড়ি খাওয়াইয়ে অচেতন করে অটোরিক্সা ছিনতাই করে এবং লোহাকৈর মাজার মাজার সংলগ্ন পুকুরে ফেলে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় । প্রাথমিকভাবে গ্রেফতারকৃতরা ঘটনার সাথে জড়িত বলে স্বীকার করেছে ।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)