গাজীপুরে র‍্যাব পরিচয় দিয়ে ডাকাতি লুণ্ঠিত মালামাল উদ্ধার; গ্রেপ্তার ৭

গাজীপুরে র‍্যাব পরিচয় দিয়ে ডাকাতি লুণ্ঠিত মালামাল উদ্ধার ও চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২১শে মার্চ মধ্যে রাতে মহানগরীর কুনিয়া পশ্চিম পাড়া এলাকায় একটি মার্কেটের সিকিউরিটি গার্ডকে জিম্মি করে অজ্ঞাত ৮/১০ জন লোক নিজেদেরকে র‍্যাব পরিচয় দিয়ে দোকানে তালা ভেঙে নগদ টাকাসহ প্রায় ৫ লক্ষ টাকার সিগারেট ডাকাতি করে চক্রটি। এই ঘটনাকে কেন্দ্র করে আকতার হোসেন নামের ওই ব্যবসায়ী বাদী হয়ে গাছা থানায় একটি ডাকাতির অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ হেমায়েত হোসেন ইমন ওরফে হিমু, শহীদ হাওলাদার, আল-আমিন ওরফে মনির হোসেন, শাহজাহান সাজু, মোঃ আল আমিন, মোসাঃ মিতু ও মোঃ হাবিবুর রহমান। বৃহস্পতিবার দুপুরে জিএমপি মেট্রোপলিটন সভা কক্ষে প্রেস ব্রিফিংয়ে উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ইলতুৎ মিশ সাংবাদিকদের জানান, অভিযোগের ভিত্তিতে সিসি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে লুণ্ঠিত টাকা পিকাপ ও সিগারেট উদ্ধার ও তাদেরকে গ্রেফতার করা হয়। এদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।