বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বাসন থানা শ্রমিকলীগের বিক্ষোভ সমাবেশ

জামাত বিএনপি গঠিত নৈরাজ্য ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে গাজীপুর মহানগর বাসন থানা জাতীয় শ্রমিক লীগ। শুক্রবার সকালে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর বাসন থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি  আব্দুস সোবাহান।  বিক্ষোভ সমাবেশে কয়েক হাজার কর্মী নিয়ে একটি মিছিল বের করে বাসন থানা জাতীয় শ্রমিক লীগ। 
বিক্ষোভ সমাবেশে বক্তৃতাকালে বাসন থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ আব্দুস সোবহান বলেন- মহা-সমাবেশ'কে কেন্দ্র করে দেশে নৈরাজ্য সৃষ্টির পয়তারা করছে বিএনপি। মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে বিএনপি-জামায়াতের যেকোন ষড়যন্ত্রকে শক্তহাতে দমন করা হবে। বাসন থানা জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দরা বিএনপি-জামাতের নৈরাজ্য প্রতিহত করতে রাজপথে ছিল এবং থাকবে।  এ সময় গাজীপুর মহানগর জাতীয় শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আব্দুল জলিল, যুগ্ম আহবায়ক এম এ কাদের,  যুগ্ম আহবায়ক ইব্রাহিম  খলিল, বাসন থানা মৎসজীবি লীগের সভাপতি মোঃ সুলতান মন্ডলসহ দলীয় অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।