গাজীপুরের টঙ্গীর ভূমিদস্যু হারুন সরকারের বিরুদ্ধে অভিযোগ

স্টাফ রিপোর্টার : গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানার, আউচপাড়ার, চেরাগআলী মাতাব্বর বাড়ীর, মৃত নুরুল ইসলাম মাতাব্বরের ছেলে নজরুল ইসলাম বিপ্লব (৪৮) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জি,এম,পি'র কাছে  টঙ্গী পশ্চিম থানার, আউচপাড়ার মৃত ইউসুফ আলী সরকারের ছেলে হারুন সরকারের (৪৫) বিরুদ্ধে অভিযোগ করেছেন । অভিযোগে  নজরুল ইসলাম বিপ্লব  উল্লেখ  করেন গত ১ মাস আগে সে আমার চেরাগআলী দোকানের পাশে খালি জায়গা সিটি কর্পোরেশন অনুমতি না নিয়া বহুতল ভবন নির্মাণের কাজ শুরু করে। সে চেরাগআলী সুরতরঙ্গ রোড মার্কেটের দোকানের পিছনের অংশে ওয়াল ভেঙ্গে কাজ করতে শুরু করে।  বিষয়টি জানার পর আমি তাকে বাধা দেই এবং বৈধ কাগজপত্র নিয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদেরকে জানাই ।  এবং তাকে গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয় বসার জন্য আমরা তাকে বলি। কিন্তু সে গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে বসার জন্য রাজি হয়নি । সে প্রভাবশালীদের  নাম ভাঙিয়ে ক্ষমতা দেখিয়ে এলাকার নিরিহ মানুষ দোকানদার সহ সকলকে  জিম্মি এই ভূমিদস্যুর কাছে।  আমি  সিটি কর্পোরেশন ১ নং জোন কে বিষয়টি লিখিতভাবে অভিযোগ করি। সিটি কর্পোরেশন ১ নং জোন এর কর্তৃপক্ষ তার কাজ বন্ধ করিয়া দেয় এবং বৈধ কাগজপত্র নিয়া দেখাতে বলে। কিন্তু সে কোন কাগজপত্র না দেখিয়ে সে পুনরায় মার্কেট বন্ধ থাকার দিনে অবৈধভাবে কাজ শুরু করে। উক্ত বিষয়টি আমি গত ১৬/০৬/২০২৩ তারিখ স্থানীয় টঙ্গী পশ্চিম থানাকে অবহিত করি। টঙ্গী পশ্চিম থানা পুলিশ আসিয়া তাকে কাজ বন্ধ রাখতে বলে এবং আমাকে সহ  হারুন অর রশীদ সরকারকে কাগজপত্র নিয়া দেওয়ানী কোর্টে যাওয়ার জন্য বলে নয়তবা স্থানীয়ভাবে মিমাংশা করতে বলে। সে পুলিশের কোন কথায় কর্ণপাত করে নাই এবং পুলিশের সাথেও খারাপ আচরন করে। পুলিশের কথা অমান্য করিয়া অবৈধভাবে তার জায়গায় কাজ করিতে থাকে। পুলিশ উক্ত স্থান হইতে চলে যাওয়ার পর সে আবার কাজ শুরু করে পরে আমি পুনরায় পুলিশকে জানাইলে পুলিশ উক্ত বিষয়ে কোন সহযোগীতা করে নাই। পরবর্তীতে আমি স্থানীয় কাউন্সিলর ও গন্যমান্য ব্যক্তিদের বিষয়টি সরেজমি বলি ও দেখাই। তারাও তাকে আসতে বলে। আমার দোকানের পিছনের অংশ ভেঙ্গে ফেলার ফলে নিরপত্তা কম থাকায় আমার মার্কেট হইতে অহরহ চুরির ঘটনা ঘটছে। হারুন সরকারের অবৈধ কাজের ফলে আমার চেরাগআলী মার্কেটের পিছনের অংশে প্রায় ২,৫০,০০০/- (দুই কোটি পঞ্চাশ লক্ষ) টাকার ক্ষতি হয়েছে । আমি সহ  তার মালিকানা দোকান্দারদের প্রায়ই অকারনে অকথ্য ভাষায় গালিগালাজ সহ মারধর করিয়া থাকে এবং তাদের পাওনা টাকা না দিয়ে দোকান হইতে ক্ষমতার জোরে দোকানদারকে দোকান হইতে বের করিয়া দেয়। তার ক্ষমতার অপব্যবহারের কারণে এলাকার মানুষ অতিষ্ট হইয়া পড়িয়াছে । এমনকি তার দোকান ভাড়াটিয়ারা তার সামনে কথা বলতে ভয় পায়। কোন দোকানদার সাহস করিয়া প্রতিবাদ করিলে সে তাদেরকে দোকান হইতে হুমকি ধামকি ও মোটা অংকের টাকা জরিমানা আদায় করিয়া বের করিয়া দেয়। সে আমার নামে এলাকার মানুষদের কাছে মিথ্যা অপপ্রচার করে যাচ্ছে। আমাকে হত্যার হুমকি ও চেরাগআলী ব্যবসা কি করে দেখি সে দেখে নিবে বলে জানায় এবং পুলিশ দিয়ে আমাকে হয়রানী করিবে বলিয়া জানায়। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জানান অভিযোগের ভিত্তিতে  আমি ফোর্স পাঠাই  হারুন  আমার  পুলিশের সঙ্গে খারাপ আচার-আচরণ করে।