স্নেহে কোমল, রাগে কঠোর ----
- In -- শিল্প ও সাহিত্য --
- Feb 17, 2024 --
ঝড় এলেই যেমন বিহঙ্গ
আঁতকে ওঠে।
ব্যাঘ্র দেখেই যেমন কুরঙ্গের
প্রাণে জাগে সংঙ্কা।
তেমনি তোমার রাগ মনে পড়লেই,
আঁতকে উঠি আমরা।
ঝড় ঘন কুজ্ঝটিকা সম্মুখে,
তুমি না থাকলে,
কে থাকবে পাশে?
তুমি সূর্যমুখী,
রৌদ্রজ্জল তোমার হাসি।
কাঠগোলাপের শুভ্রতায়,
তোমার রুক্ষতা যাক ঢেকে।
তুমি তো মধুপায়ী হামিংবার্ড।
আমি তো ছোট্ট ধূসর চড়ুই।
তুমি তো মৌমাছির ন্যায় ব্যস্ত।
শত ব্যস্ততার মাঝেও তুমি উষ্ণ।
ভুল হলে ক্ষমা করো পিতা।
আমার ভুলের উপর
পরুক ছায়াবনের ছায়া।
পরিশেষে আমি স্মৃতিরপাতার
ছোট্ট এক টুকরা।
লেখিকা - সারাহ্ জেবীন খান।
উৎসর্গ : মাননীয় অধ্যক্ষ ( Lt. Colonel Ashraf Al-mamun)
সম্পর্কিত খবর
গালিবের রসিকতা
Sep 4, 2019
সেপ্টেম্বরে ঢাকা অনুবাদ উৎসব
Sep 4, 2019
কবিতা
Sep 4, 2019
একটু হাসুন
Sep 4, 2019
৩৪ বছর পর হেলাল হাফিজ
Dec 5, 2019
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)