গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা

গাজীপুরে  কর্মরত সাংবাদিকদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

 সোমবার দুপুরে মহানগরীর জয়দেবপুরে  ইউরো বাংলা রেস্টুরেন্টের হল রুমে গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত  মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ। বাংলাদেশ জামায়েত ইসলামের গাজীপুর মহানগরের আমীর অধ্যাপক মুহাম্মদ জামাল উদদীনের সভাপতিত্বে বক্তারা বলেন, বাংলাদেশে স্বৈরাচার আওয়ামী লীগের আমলে তামাশা ও প্রশাসনে নির্বাচন হয়েছিল। যারা গণ আন্দোলন করে দেশকে নতুন করে স্বাধীন করেছেন তাদেরকে সাথে নিয়ে নতুন করে দেশটাকে গড়ে তোলা হবে। সৈরাচার আওয়ামী লীগের আমলে  ১ ম গণ হত্যা হয়েছিলো ২০০৬ সালে,২ য় গণহত্যা হয়েছিল দেলোয়ার হোসেন সাইদীর গ্রেফতারকে কন্দ্র করে,৩ গণহত্যা হয়েছিলো ৫ ই মে হেফাজতে আন্দোলনের সময় ও ৪ র্থ গণহত্যা হয়েছিলো ১৬-৫ আগস্ট পর্যন্ত।  এ সকল গণহত্যার সাথে যারা জড়িত তাদের প্রত্যেককে ই বিচার আওতায় আনা হবে। এ সময় মতবিনিময় সভায় আরো উপস্থীত ছিলেন গাজীপুরে মহানগর জামায়াতের নায়েবে আমীর মোঃ  খাইরুল হাসান ও মহানগর সেক্রেটারি  এস এম আবু সাইদ মোঃ ফারুকসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা  উপস্থিত ছিলেন।