গাজীপুরের টঙ্গী সাব-রেজিস্ট্রার দলিল লিখক স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম,সম্পাদক বকুল

স্টাফ রিপোর্টার : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গাজীপুরের টঙ্গী সাব রেজিস্ট্রার অফিসের দলিল লিখক স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির  দ্বি বার্ষিক ২০২৪ নির্বাচনে ব্যাপক জনপ্রিয়তা নিয়ে সভাপতি পদে জাহাঙ্গীর আলম ও মুরাদ হোসেন বকুল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর)  সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত সাব-রেজিস্ট্রি অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ভোট গ্রহন শেষে রাত ৭ ঘটিকার সময় নির্বাচনের ফলাফল ঘোষণা হয়।নির্বাচন কমিশন ও আহবায়ক এর দায়িত্ব পালন করেছেন, মফিজ উদ্দিন,  ও সদস্য সচিব ছিলেন জয়নাল আবেদীন। ১৯৮০ সাল থেকে প্রতিষ্ঠিত সংগঠনে ২১৬ জন ভোটারের মধ্য ২১৪ জন ভোট প্রদান করেন। মোট  ১৪টি পদে ৩২ জন প্রতিদ্বন্দিতা করেছেন।নির্বাচনের মাধ্যমে যারা বিজয়ী হয়েছেন তারা হলেন, সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম  সহ সভাপতি  হোসেন আহমেদ , সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন বকুল  , সহ সাধারণ সম্পাদক  জাহিদ হাসান স্বপন , সহ সাধারণ সম্পাদক মোঃ এনামুল সরকার,   সাংগঠনিক মোঃ নুরল ইসলাম  , অর্থ সম্পাদক  আব্দুল্লাহ আল মামুন , দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহিম, ,ক্রীড়াও সাংস্কৃতিক  সম্পাদক মোঃ জাহাঙ্গীর,  ধর্ম বিষয়ক সম্পাদক হাজী মোঃ ওয়াদুদ হোসেন ,প্রচার সম্পাদক মোঃ ফারুক হোসেন  , সদস্য  আল আমিন মিয়া , কে.এম. নজিবুল্লাহ  , ফারুক হোসেন ।  গাজীপুর মহানগর ছাত্রদলের সহ-সভাপতি  আবু সাঈদ সরকার বলেন,নির্বাচনকে কেন্দ্র করে দলিল লিখক ও ভেন্ডারদের মাঝে উৎসাহ, আনন্দ দেখে খুবই ভালো লেগেছে। চারপাশে উৎসব মুখর পরিবেশ বিরাজমান ছিল। এবারের নির্বাচন অন্ত্যন্ত শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। আশা করি যারা নির্বাচিত হয়েছে তাদের মাধ্যমে টঙ্গী সাব রেজিস্ট্রার অফিসের দলিল লিখক স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির উন্নয়ন ও সেবার মান বৃদ্ধি পাবে।