গাজীপুরে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে বিএনপি ও জামায়াতের অসংখ্য নেতা কর্মী ও নিরীহ ব্যক্তির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার  এবং  জুলাই আগস্ট বিপ্লবে নিরীহ ছাত্র জনতার উপর  হামলা  ও হত্যার সাথে জড়িত অপরাধীদের শাস্তির  দাবিতে মানববন্ধন করেছে গাজীপুরের বিভিন্ন  বিএনপি নেতা কর্মীরা শনিবার দুপুরে গাছা থানার জাঝর বিশ্বরোড এলাকায় জেলা শ্রমিক  দলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য আখতারুজ্জামান বাবুল  এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মহানগর বিএনপি'র  সাবেক প্রকাশনা সম্পাদক  আজিজুল হক রাজু, ৩২ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি হামিদ মন্ডল, টঙ্গী পাইলট স্কুল এন্ড  গার্লস কলেজ এর সিনিয়র শিক্ষক মো: রেজানুর ইসলাম, জামাল উদ্দিন সহ স্থানীয় নেতাকর্মীরা। এ সময় আখতারুজ্জামান বাবুল বলেন ৫ আগস্ট ২০২৪ইং বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে ফ্যাসিস্ট, আওয়ামীলীগের পতনের পর  তাদের দোষররা সাধারণ মানুষকে নানাভাবে বিভ্রান্তিতে ভোগাচ্ছে,ভূলভাল তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। বর্তমানে সময়ে তারা সন্ত্রাসী,চাঁদাবাজিসহ মামলা বানিজ্যের মত নোংরা কর্মকান্ড করে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার নীল নকশা্য় নেমেছে।
টঙ্গী পাইলট স্কুল এন্ড  গার্লস কলেজ এর সিনিয়র শিক্ষক মো: রেজানুর ইসলাম বলেন সম্প্রতি আওয়ামীলীগের কতিপয় দোসররা পরিকল্পিতভাবে বিএনপি জামায়াতসহ এলাকার নিরপরাধ নিরহ মানুষের নামে মিথ্যা মামলা দায়ের করেছেন। থানায় মামলা না করে দোসরদের সাথে আঁতাত করে কোর্টে মামলা দায়ের করেন। এই মামলার প্রতিবাদে মুলত এই মানববন্ধন। এ সময়  মানববন্ধনে গাজীপুর মহানগর  ৩২ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি  হামিদ মন্ডল,  ৩২নং  ওয়ার্ডের যুবদলের সভাপতি  নূর মোহাম্মদ বাবু, ৩২ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ সভাপতি মো: আলমাছ খান, ৩২ নং ওয়ার্ড  বিএনপি'র নেতা গিয়াস উদ্দীন, ৩২ নং ওয়ার্ড বিএনপি নেতা আব্বাস আলী সহ বিএনপি ও অঙ্গসংগঠন নেতাকর্মী ও গাছা থানার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন ।