গাজীপুরের কালীগঞ্জে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত
- In -- রাজনীতি --
- Nov 17, 2025 --
গাজীপুর প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ কালীগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের কান্ডারী গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার লক্ষ্যে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের নরুন ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত সভায় ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শহীদুল্লাহ খন্দকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সহ-সভাপতি মোফাজ্জল হোসেন এসময় হিসেবে উপস্থিত ছিলেন
ইউনিয়ন বিএনপির সভাপতি নেছার আহম্মেদ নুহু। সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মাস্টার সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। প্রধান অতিথি বলেন আগামী জাতীয় নির্বাচনে সাবেক এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনকে ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমরা সব সময় আপনাদের সুখ-দুঃখে পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকব।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)