গাজীপুরে উপজেলা পর্যায়ে আধুনিক ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
- In -- জেলার খবর --
- Dec 28, 2025 --
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে উপজেলা পর্যায়ে আধুনিক ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন, এ সময় ভার্চুয়ালে যুক্ত হন ঢাকা বিভাগের উপ ভূমি সংস্কার কমিশনার সাইফুল ইসলাম, এ সময় উপস্থিত ছিলেন রাজস্ব বিভাগের অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, গাজীপুরের রেভিনিউ ডেপুটি কারেক্টর, সিনিয়র সহকারী কমিশনার সাবরিন আক্তার। গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মঈন খান এলিস, কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়া ও কাপাসিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাহিদুল হক সহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরাসহ উপজেলা ভূমি অফিস এর আওতাধীন ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দরা। প্রশিক্ষণে আধুনিক ভূমি তথ্য ব্যবস্থাপনা, ডিজিটাল রেকর্ড সংরক্ষণ, অনলাইন নামজারি ও ভূমি সেবা"র বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণে আধুনিক ভূমি তথ্য ব্যবস্থাপনা, ডিজিটাল রেকর্ড সংরক্ষণ, অনলাইন নামজারি ও ভূমি সেবা"র বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক ও জনগণবান্ধব করতে প্রযুক্তিনির্ভর পদক্ষেপ অত্যন্ত জরুরি। মাঠ প্রশাসনের কর্মকর্তাদের এই প্রশিক্ষণ ভবিষ্যতে সেবা প্রদানে আরও গতি আনবে। প্রশিক্ষণে আধুনিক ভূমি তথ্য ব্যবস্থাপনা, ডিজিটাল রেকর্ড সংরক্ষণ, অনলাইন নামজারি ও ভূমি সেবা ডিজিটালাইজেশনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)