টাংগাইল পৌরসভায় মতবিনিময় সভা অনুষ্টিত।
- In -- জেলার খবর --
- Dec 5, 2019 --
আলামিন খান, টাঙ্গাইল প্রতিনিধি।
টাঙ্গাইল পৌরসভার আয়োজনে পৌরসভা হল রুমে বিভিন্ন সংগঠন নিয়ে মতবিনিময় অনুষ্টিত হয়, এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র আলহাজ্ব জামিলুর রহমান মিরন, আসাজো টাঙ্গাইল জেলা সভাপতি জালাল উদ্দিন শাহীন, পৌর সভার ১২ নং কাউঞ্চিলর আলহাজ্ব আমিনুর রহমান আমিন সহ বিভিন্ন সস্তরের সকল লোকজন মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। মানুষকে ভালবেসে তার কল্যাণ চিন্তা করাটাই মানবতন্ত্র, এমনই এক বাণী বুকে ধারণ করে, টাঙ্গাইল পৌরসভার আয়োজনে মানবতার ফেরিওয়ালা টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ্ব জামিলুর রহমান মিরন। জননন্দিত বারবার মানবতার ফেরিওয়ালা হিসাবে, সাধারণ মানুষের কাতারে জনপ্রিয় হয়ে উঠা মেয়র এর উদ্যোগে,ব্যতিক্রমধর্মী পরিকল্পনা গ্রহণ করেছেন। আজ টাঙ্গাইল পৌরসভার হলরুম মিলনায়তনে আগামী ৬/৭ তারিখে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার সুবিধার কথা বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন ও সুশীল সমাজের সাথে মত বিনিময় করেন।টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে দেশের বিভিন্ন জেলা থেকে আগত পরীক্ষার্থী,অভিভাবকদের সুবিধার্থে টাঙ্গাইল পৌরসভার বৃহস্পতিবার থেকে ৮ডিসেম্বর শনিবার ২০১৯ পর্যন্ত) টাঙ্গাইল পৌরসভার ১২ টি স্পটে হেল্প ডেক্স এর মাধ্যমে সহযোগিতা প্রদান করা হবে। এ সময় তিনি বলেন সকলকে আমাদের পাশে থাকার অনুরোধ করছি। আপনাদের প্রদত্ত উৎসাহ আমাদের এগিয়ে যাওয়ার মূল শক্তি।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)