ঢাকা ছাড়লেন ৩৪০ কানাডিয়ান নাগরিক

করোনা পরিস্থিতির মধ্যে আট‌কে পড়া ৩৪০ জন কানাডিয়ান নাগ‌রিক‌ ঢাকা ছেড়েছেন।  এর মধ্যে বাংলা‌দে‌শে আটকা পড়া কানাডিয়ান নাগরিক ও স্থায়ী বাসিন্দা রয়েছেন।  এ নিয়ে তিন দফায় ঢাকা ছাড়লেন কানাডার নাগরিকরা।

ঢাকায় অবস্থিত কানাডিয়ান হাইকমিশন জানায়, রোববার (১০ মে) কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করেন।  ফ্লাইটটি দোহা হয়ে টরেন্টো পৌঁছাবে।

বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনোই প্রেফনটেইন বলেছেন, চাহিদা অনুযায়ী কানাডিয়ান হাইকমিশন বাংলাদেশ থেকে কানাডায় চতুর্থ ও শেষ বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করবে কিনা তা মূল্যায়ন করছে। নাগরিকদের প্রত্যাবর্তনে সহযোগিতার জন্য বাংলাদেশ সরকার ও কাতার এয়ারওয়েজকে ধন্যবাদ জানিয়ে কানাডার হাইকমিশনার।

এই নিয়ে তিনটি ফ্লাইটে বাংলাদেশ থেকে ফিরলেন ৭৬০ জন কানাডিয়ান।