ভূমি উন্নয়ন কর পরিশোধের সময়সীমা আরও এক মাস বাড়লো
- In -- জাতীয় --
- May 13, 2020 --
করোনা পরিস্থিতির কারণে অনাদায়ী ভূমি উন্নয়ন কর পরিশোধের সময়সীমা আরও এক মাস বাড়িয়েছে সরকার। ফলে আগামী ১৫ জুন পর্যন্ত অনাদায়ী ভূমি উন্নয়ন কর পরিশোধ করা যাবে। বুধবার (১৩ মে) বিকেলে ভূমি মন্ত্রণালয় থেকে এসংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, প্রচলিত বিধি অনুযায়ী প্রতি বাংলা বছরের ৩০ চৈত্র তারিখের মধ্যে ভূমি উন্নয়ন কর পরিশোধের বাধ্যবাধকতা রয়েছে। করোনাভাইরাসের প্রভাবে দেশে উদ্ভূত পরিস্থিতির বিষয়টি বিবেচনা করে গত ৯ এপ্রিল অনাদায়ী ভূমি উন্নয়ন কর পরিশোধের সময়সীমা এক মাস বৃদ্ধি করে ১৩ মে করে নির্দেশনা জারি করেছিল ভূমি মন্ত্রণালয়। অর্থাৎ বুধবার ছিলো বর্ধিত এ সময়সীমার শেষ দিন। তবে এরইমধ্যে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে আগামী ১৬ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। বর্ধিত সময়সীমার (আজ) মধ্যেও ভূমি উন্নয়ন কর (সাধারণ ও সংস্থা) আদায়কারী সংশ্লিষ্ট দপ্তর এবং ভূমি উন্নয়ন কর প্রদানকারী জনগণ/সংস্থা-উভয়ের পক্ষে কর আদায়/পরিশোধ করা সম্ভব হবে না মর্মে প্রতীয়মান হচ্ছে। ঈদুল ফিতরের ছুটিও আসন্ন। এমতাবস্থায় সাধারণ ও সংস্থা নির্বিশেষে সব শ্রেণির ভূমি উন্নয়ন কর আদায়/পরিশোধের সুবিধার্থে আগামী ১৫ জুন (০১ আষাঢ়, ১৪২৭ বঙ্গাব্দ) পর্যন্ত ভূমি উন্নয়ন কর আদায়ের সময়সীমা পুনর্বর্ধিত করেছে ভূমি মন্ত্রণালয়।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)