গাজীপুরের চান্দনা চৌরাস্তায় জেলা প্রশাসনের উদ্যোগে করোনার নমুনা সংগ্রহের বুথ স্থাপন
- In -- জেলার খবর --
- May 13, 2020 --
গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলামের চেষ্টা ও অর্থায়নে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় চান্দনা হাই স্কুল এন্ড কলেজের ভিতর করোনার উপসর্গ রয়েছে অথবা সন্দেহভাজন ব্যাক্তির করোনা পরীক্ষার নমুনা সংগ্রহের জন্য একটি বুথ স্থাপন করা হয়েছে। এই বুথে মহানগরীর বাসন, গাছা ও কোনাবাড়ি এলাকার করোনার উপসর্গ আছে বা সন্দেহ হচ্ছে এমন লোকজন তাদের নমুনা পরীক্ষার জন্য প্রদান করতে পারবেন।
প্রকাশ, গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলামের আন্তরিক প্রচেষ্টা অর্থায়নে জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একটি করে এরকম নমুনা সংগ্রহের বুথ স্থাপন করা হয়েছে।
চান্দনায় স্থাপিত বুথটি ইতিপূর্বে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপন করা হয়েছিল। কিন্তু জনসাধারণের নমুনা সংগ্রহের সুবিধার্থে এটিকে বুধবার জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলামের আগ্রহে হাসপাতাল থেকে চান্দনায় স্থানান্তর করা হয়।
বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে এই বুথ উদ্বোধন করেন গাজীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ শাহিন।
উদ্বোধনের পর প্রথম দিনেই ৩৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা সংগ্রহের এই বুথে প্রতিদিন সকাল ৯ টা থেকে ১২ টা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হবে। এই বুথে দায়িত্বপ্রাপ্ত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার শাকিলা বিবি নীলা জানান, এই বুথে মহানগরীর গাছা এলাকার বাসিন্দা গন তাদের করো না পরীক্ষার নমুনা প্রদান করতে পারবেন এর জন্য আগের দিন মোবাইল ফোনে যোগাযোগ করে সিরিয়াল দিতে হবে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শাহীন জানান, মহানগরীর বাসন গাছা ও কোনাবাড়ি এলাকার উপসর্গ আছে অথবা যাদের সন্দেহ হচ্ছে এমন আগ্রহী ব্যক্তিরা এই বুকে এসে নমুনা প্রদান করতে পারবেন। পরবর্তীতে আমরা নির্দিষ্ট একটি নির্দিষ্ট প্রক্রিয়ায় তাদের ফলাফল জানিয়ে দেওয়া হবে। আশেপাশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের মধ্যে যদি কোনো উপসর্গ থাকে অথবা সন্দেহজনক কেউ থাকেন তারাও এখানে এসে করোনা পরীক্ষার জন্য নমুনা প্রদান করতে পারবেন।
নমুনা প্রদানের জন্য যোগাযোগের নাম্বার:
017632245 23, 0191677 6565, 0171116 9269.
এসব নম্বরে প্রকৃত করোনা সন্দেহজনক ব্যক্তি ছাড়া অন্যদেরকে ফোন না করার জন্য অনুরোধ করা হচ্ছে।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)