বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় সেখানকার সাংসদ পুত্র সুনাম দেবনাথকে আসামি না করায় ক্ষোভ প্রকাশ করেছেন এই মামলায় গ্রেপ্তার হওয়া আসামিরা।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাখদুম শাহ মেহমুদ কুরেশি ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে ফোনে কথা বলেছেন।
মেট্রোরেলের কাজের জন্য রুট পরিবর্তন করা বাসগুলো আবার আগের পথেই চলছে। ট্রাফিক পুলিশ বলছে, জনগণের ভোগান্তির কথা চিন্তা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দক্ষিণ আফ্রিকার এক বিপণিবিতানে শরীয়তপুরের দুই যুবককে গত রোববার গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ নিয়ে গত দুই বছরে শরীয়তপুরের ১০ যুবককে দক্ষিণ আফ্রিকার সন্ত্রাসীরা চাঁদার দাবিতে হত্যা করল।