টাঙ্গাইলে বাস চাপায় ভ্যান চালকের মৃত্যু
- In -- জেলার খবর --
- Nov 7, 2020 --
টাঙ্গাইলে মধুপুরে বাসের ধাক্কায় আব্দুস বাছেদ (৪৫) নামে এক ভ্যান চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।
বুধবার (২৮ অক্টোবর) সকালে টাঙ্গাইল মধুপুর মহাসড়কের গাঙ্গাইর গুমা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাছেদ গাঙ্গাইর গ্রামের মৃত হাসান আলীর ছেলে।
মধুপুর থানার ওসি তারিক কামাল বিষয়টি নিশ্চিত করে জানান, রগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ক্রাউন ডিলাক্স পরিবহনের একটি বাস টাঙ্গাইল এলাকায় পৌঁছালে একটি ভ্যানকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যান চালক ঘটনাস্থলেই নিহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাসটি জব্দ করলেও চালক এবং হেলপার পালিয়ে গেছে।
তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পর্কিত খবর
গাজীপুরে ১৫ হাজার ইয়াবাসহ আটক ২
Dec 4, 2019
গাজীপুরে জাতীয় প্রতিবন্ধী দিবস পালন
Dec 5, 2019
টাংগাইল পৌরসভায় মতবিনিময় সভা অনুষ্টিত।
Dec 5, 2019
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)